ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংঘর্ষ, জয়-লেখক আহত

admin | আপডেট: ০৪ জানুয়ারী ২০২২ - ০৫:০৬:২৩ পিএম

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রলীগের দুই ইউনিটের সংঘর্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও সভাপতি আল নাহিয়ান খান জয় আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

kalerkantho

সভাপতি আল নাহিয়ান খান জয়।

জানা গেছে, ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভার আয়োজন করা হয়। সমাবেশের শুরু হতেই সংঘর্ষে জড়িয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ও ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা পাল্টাপাল্টি ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সংঘর্ষের মীমাংসা করতে মঞ্চ থেকে নেমে গেলে তাকে ধাওয়া দেয় ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার নেতাকর্মীরা। সংঘর্ষে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ও সামান্য আঘাত পান।

kalerkanthoসাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তার গাড়িতে করে স্থান ত্যাগে সাহায্য করেন। প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় ব্যান্ডেজ নিয়ে পৌনে ৪টায় অনুষ্ঠানস্থলে আসেন তিনি। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, অনুষ্ঠানে কেউ বিশৃঙ্খলা করলে তাকে এই দায় নিতে হবে।

 

 

কিউটিভি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৩

▎সর্বশেষ

ad