ব্রেকিং নিউজ
ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করোনার হানা

admin | আপডেট: ০৪ জানুয়ারী ২০২২ - ০৯:১৭:৪১ এএম

স্পোর্টস ডেস্ক :  মাঠে গড়ানোর আগে যুব বিশ্বকাপে হানা দিয়েছে করোনা। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের চার ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে রাখা হয়েছে। 

সোমবার পিসিআর টেস্টে তাদের করোনা ধরা পড়ে। চার ক্রিকেটারের আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট জিম্বাবুয়ে। আক্রান্ত ক্রিকেটাররা ভালো আছেন এবং তাদের মধ্যে কোনো উপসর্গ নেই।

আগামী ১১ জানুয়ারি সেন্ট কিটস অ্যান্ড নেভিসে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের। তার আগে ৯ জানুয়ারি কানাডার বিপক্ষে খেলার কথা রয়েছে। তবে আক্রান্ত খেলোয়াড়দের অন্য খেলোয়াড়দের কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে। তারা যতোদিন সেরে না উঠবেন ততোদিন দল থেকে দূরে থাকবেন।

চলতি মাসের ১৫ তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

কিউটিভি/অনিমা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:১৭

▎সর্বশেষ

ad