ব্রেকিং নিউজ
ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন

প্রথম সেশন ‘সমানে সমান’

admin | আপডেট: ০৪ জানুয়ারী ২০২২ - ০৯:০৬:০০ এএম

স্পোর্টস ডেস্ক :  নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টে দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনটিও নিজেদের করে নিয়েছেন মুমিনুল হকরা। তবে চতুর্থ দিনের সকালের সেশনে দুই দল ‘সমানে সমান’। প্রথম ঘণ্টায় বাংলাদেশের ব্যাটিংয়ে নূন্যতম চিড় ধরাতে পারেনি নিউজিল্যান্ড। অথচ দ্বিতীয় ঘণ্টায় মাত্র ১৩ রান তুলতেই এলোমেলো বাংলাদেশ। দারুণভাবে ম্যাচে ফিরে লড়াইয়ে থাকলো স্বাগতিকরাও।

আগের দিনের ৪০১ রানের সঙ্গে আজ ৫৭ রান যোগ করে ৪৫৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিরাজ ৪৭ ও ইয়াসির ২৬ রানে ফেরেন সাজঘরে। বাংলাদেশ লিড পেয়েছে ১৩০ রান। তাতে বাড়ছে লড়াইয়ের আশা।

দ্বিতীয় ইনিংস শুরু করে মধ্যাহ্ন বিরতির আগে ৩ ওভার ব্যাটিং করার সুযোগ পায় নিউজিল্যান্ড। বিনা উইকেটে তারা তুলেছে ১০ রান। 

এদিন দলীয় ৪৪৫ রানে বিদায় নেন মিরাজ। এরপর একে একে সাজঘরে ফিরলেন ইয়াসির, তাসকিন ও শরিফুল। ১৩ রানেই শেষ বাংলাদেশের শেষ ৪ উইকেট। ৪০১ রানে দিন শুরু করে বাংলাদেশ চতুর্থ দিন যোগ করতে পারে আরও ৫৭ রান। নিউজিল্যান্ডের করা ৩২৮ রানের জবাবে বাংলাদেশ করলো ৪৫৮ রান। নিউজিল্যান্ডের মাটিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০১৭ সালে ওয়েলিংটনে ৫৯৫ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ।

কিউটিভি/অনিমা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:০৫

▎সর্বশেষ

ad