ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

যমজ হলেও জন্মদিন আলাদা বছরে!

admin | আপডেট: ০৩ জানুয়ারী ২০২২ - ০৯:২৫:০৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :  ১৫ মিনিটের ব্যবধানে জন্ম নেওয়া যমজ দুই শিশুর জন্ম দুটি আলাদা বছরে। একজন ২০২১ সালে এবং আরেকজন জন্ম নিয়েছে ২০২২ সালে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ঘটেছে এই ঘটনা। 

প্রথম শিশুটির জন্ম হয় ২০২১ সালের নববর্ষের আগের মধ্যরাতের কিছু পূর্বে আর অন্যটির জন্ম ২০২২ সালের নববর্ষের ঠিক মধ্যরাতে।

রোববার ক্যালিফোর্নিয়ার নাটিভিড্যাড মেডিক্যাল সেন্টার জানিয়েছে, ফাতিমা মাদরিগাল নামের এক মা শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে প্রথমে আলফ্রেডো অ্যান্টোনিও ট্রুজিলোকে জন্ম দেন। ঠিক ১৫ মিনিট পর জন্ম নেয় আলফ্রেডোর বোন আইলিন ইয়োলান্দা ট্রুজিলো। এতে তার জন্মদিন হয়ে যায় আলাদা দিন এবং আলাদা বছরে। 

ফাতিমা মাদরিগাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমার কাছে এটা অবাক করা ঘটনা যে তারা যমজ, কিন্তু জন্মদিন আলাদা। আমি বিস্মিত এবং খুশি যে তাদের জন্ম হয়েছে মধ্যরাতে।’

অনন্য সময়ে জন্ম নেওয়া এই যমজের পারিবারিক চিকিৎসক ড. আনা আবরিল আরিয়াস। তিনি বলেন, এটা তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় জন্মদানের ঘটনা।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

কিউটিভি/অনিমা/৩রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৪

▎সর্বশেষ

ad