ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

হিলিতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

admin | আপডেট: ০১ জানুয়ারী ২০২২ - ০৫:৩৩:৩৬ পিএম

মোঃ আব্দুল আজিজ হিলি প্রতিনিধি : সারাদেশের ন্যায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে। শনিবার (১লা জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলার ডলি মেমোরিয়াল স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক মাহমুদুল ইসলাম বাবু, সালমা ইসলাম, আব্দুল আজিজ এবং পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সাধারন সম্পাদক মানিক হোসেনসহ অনেকেই।

নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসব করার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনায় এ বছর তা হচ্ছে না। তবে বছরের প্রথমদিন থেকে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কার্যক্রম চলছে। হাকিমপুর উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের সুত্রে জানা যায়, মাধ্যমিক ও ইবতেদায়ীর জন্য মোট বইয়ের চাহিদা ছিলো ১ লক্ষ ৪৮ হাজার। এর মধ্যে ৮০ হাজার বই আসছে। অপরদিকে প্রাথমিকে বইয়ের চাহিদা ছিলো ৭ হাজার ৩০০, প্রাথমিক সব বই পাওয়া গেছে।

 

 

কিউটিভি/আয়শা/১লা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৯

▎সর্বশেষ

ad