আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ বিদ্যুৎ সংকটে পড়েছে ইরান। দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় আগে থেকেই থাকা বিদ্যুৎ ও জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। এ পরিস্থিতিতে রোববার (২২ নভেম্বর) থেকে দেশজুড়ে পর্যায়ক্রমে লোডশেডিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার কারণে শীত মৌসুমের আগেই বিদ্যমান জ্বালানি সংকট আরও ভয়াবহ হয়ে উঠেছে।
বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাসের মজুত রয়েছে ইরানে। এরপরও দীর্ঘদিন ধরে নিজেদের অভ্যন্তরীণ জ্বালানির চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে দেশটি।
এ ছাড়া ইরানের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অনেক পুরোনো। বছরের পর বছর পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ায় বিদ্যুৎ অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে। কয়েক দশক ধরে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞাও এ খাতের উন্নয়ন ও আধুনিকায়নে বাধা সৃষ্টি করেছে।
এর মধ্যে চলমান যুদ্ধে বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আরও জটিল হয়েছে। ফলে শীত মৌসুমে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানও বিদ্যুৎ সরবরাহের সমস্যায় পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
আয়শা/২২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৫৩
