ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ - ০৩:৫০:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের মাটিতে ব্যাট হাতে ইতিহাস গড়েছে ভারত। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬ রান। প্রথম ইনিংসে ১১৮ রানের লিড নিয়েছে সফরকারীরা। এই ইনিংসে ৯৪ বছরের অপেক্ষা ঘুচে গেছে দলটির। 

রাহুল ছাড়াও ভারতের হয়ে ফিফটি পেয়েছেন চার শীর্ষ ব্যাটার। ওপেনার যশস্বী জয়সওয়াল করেছেন ৮৫ রান। দেবদূত পাডিক্কাল করেছেন ৮০। অধিনায়ক শুভমান গিল মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি পাননি। ৯৮ রানে আউট হয়েছেন তিনি। ঋষভ পান্ত ৬২ বলে করেছেন ৫৫ রান।

টেস্ট ক্রিকেটে ভারতের ব্যাটাররা এখন পর্যন্ত পাঁচবার এক ইনিংসে শীর্ষ পাঁচের সবাইকে নিয়ে অন্তত ফিফটির কীর্তি গড়েছেন। তবে আগের চারবারই ম্যাচগুলো হয়েছিল ভারতের মাটিতে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে বিদেশের মাটিতে সেই কীর্তি গড়ল দলটি। ৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এমন ঘটনা দেখল ভারতীয় ক্রিকেট।

দিন শেষে সংবাদ সম্মেলনে নিজের ব্যাটিং নিয়ে কথা বলেছেন রাহুল। ক্যারিয়ারের কঠিন সময়ে তার টেকনিক নিয়ে কোনো সমস্যা ছিল না বলে জানিয়েছেন তিনি। বরং প্রতিটি বলে ব্যাট চালানোর প্রবণতা থেকে বেরিয়ে আসাই তাকে সফল হতে সাহায্য করেছে। রাহুল বলেন, ‘আমার টেকনিক নিয়ে কখনোই কোনো সমস্যা ছিল না।’

মাঝের সারিতে ব্যাট করার সময় তৈরি হওয়া অভ্যাসের কথাও জানিয়েছেন তিনি। রাহুল বলেন, ‘মাঝের সারিতে ওই ১৫ মাস ব্যাট করার সময় প্রতিটি বলেই ব্যাট ছোঁয়ানোর অভ্যাস হয়ে গিয়েছিল। কিন্তু বল যখন বেশি সুইং করে, তখন প্রতিটি বলে ব্যাট চালানোর চেষ্টা না করাই ভালো। বরং ব্যাট ও বলের সংযোগ যত কম রাখা যায়, ততই ভালো।’

রাহুলের এই ইনিংসে শক্ত অবস্থানে পৌঁছেছে ভারত। প্রথম ইনিংসে ১১৮ রানের লিডও পেয়েছে তারা। তবে ম্যাচের বাকি সময়ে নিউজিল্যান্ডের বোলাররা ঘুরে দাঁড়াতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

 

 

আয়শা/২১ নভেম্বর ২০২৬,/বিকাল ৩:৫০

▎সর্বশেষ

ad