ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

পাজকে পেতে ম্যানইউর সামনে বড় বাধা রিয়াল

Ayesha Siddika | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ - ০৬:৪২:১৮ পিএম

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনোর প্রথম বড় লক্ষ্য হতে পারেন কোমোর আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজ। ক্লাবটিকে নতুন করে সাজানোর পরিকল্পনায় ২২ বছর বয়সী এই ফুটবলারকে দলে চান পচেত্তিনো। তবে পাজকে পেতে হলে বড় অঙ্কের অর্থ খরচ করতে হতে পারে ইউনাইটেডকে।

পাজকে পেতে ইউনাইটেডকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। রিয়াল মাদ্রিদে বেড়ে ওঠা এই ফুটবলারের সঙ্গে কোমোর চুক্তিতে ২০২৭ সালের ১ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে চুক্তি কার্যকর করার সুযোগসহ ৮০ মিলিয়ন ইউরোর বাই-ব্যাক ধারা রয়েছে। ফলে তার ভবিষ্যৎ নির্ধারণে রিয়ালই সবচেয়ে সুবিধাজনক অবস্থানে। 

দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, ইউরোপের অন্তত ২০টি শীর্ষ ক্লাব পাজকে দলে পেতে আগ্রহী। তার সম্ভাব্য বাজারমূল্য ১৫০ মিলিয়ন ইউরো বা ১২৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে। রোমানোর ভাষায়, ‘ইউরোপের ২০টি শীর্ষ ক্লাব নিকো পাজকে দলে পেতে আগ্রহী। ইংল্যান্ড, ইতালি, জার্মানি, স্পেন—সব জায়গাতেই তাকে নিয়ে আগ্রহ আছে। তবে তার ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু একটি ক্লাব, রিয়াল মাদ্রিদ।’

 

 

আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad