ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

অপুর বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানালেন কোরিওগ্রাফার

Ayesha Siddika | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ - ০৬:৪৭:০১ পিএম

বিনোদন ডেস্ক : কয়েকদিন আগে চিত্রনায়িকা পরীমনির সঙ্গে নাচের ভিডিও ভাইরাল হয়ে আলোচনায় এসেছিলেন গোলাম হোসেন কিবরিয়া। এবার ঢালিউড কুইন অপু বিশ্বাসের একটি শাড়ি দিয়ে ব্লেজার তৈরি করে নতুন করে আলোচনায় তিনি। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে সেই ব্লেজার পরে হাজির হন এই নৃত্যশিল্পী। পরে নিজের ফেসবুক পেজে ছবি প্রকাশ করে ব্লেজার তৈরির পেছনের গল্প জানিয়েছেন তিনি।

গত ২৪ অক্টোবর পরীমনির জন্মদিনের অনুষ্ঠানে তার সঙ্গে নাচতে দেখা যায় গোলাম হোসেন কিবরিয়াকে। ২৮ অক্টোবর পরীমনি সেই নাচের ভিডিও ফেসবুকে প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ভিডিওতে পরীমনির নাচের সঙ্গী এই ব্যক্তির পরিচয় নিয়েও তৈরি হয় কৌতূহল। তিনি পেশায় একজন ড্যান্স কোরিওগ্রাফার। পাশাপাশি নিজের নাচের প্রতিষ্ঠান ও একটি ফ্যাশন হাউস পরিচালনা করেন।
এবার নিজের পোশাকের গল্প সামনে আনলেন কিবরিয়া। ফেসবুক পোস্টে তিনি জানান, ঠিক এক বছর আগে অপু বিশ্বাসের পরা একটি শাড়ি তার খুব পছন্দ হয়েছিল। শাড়িটি দেখার পরই সেটি তাকে দেওয়ার জন্য অপুকে অনুরোধ করেন। তার অনুরোধের মাত্র তিন দিনের মাথায় অপু নিজের পরা শাড়িটি তার বাসার ঠিকানায় পাঠিয়ে দেন।
গোলাম হোসেন কিবরিয়া লেখেন, ‘আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস ঠিক এক বছর আগে একটি শাড়ি পরেছিলেন, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। শাড়িটা যেদিন পরতে দেখেছি, সেদিনই বলেছিলাম কুইনকে, এই শাড়িটা আমাকে দিয়ে দিও। বলার তিন দিন পরেই আমার বাসার ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল শাড়িটি।’শাড়িটি দিয়ে কী করবেন, তা জানতে চেয়েছিলেন অপু বিশ্বাস। তবে তখন নিজের পরিকল্পনার কথা জানাননি কিবরিয়া। চমক হিসেবেই রাখতে চেয়েছিলেন বিষয়টি। কয়েক মাস আগে সেই শাড়ি দিয়ে তৈরি করেন একটি ব্লেজার।

এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘কুইন আমাকে জিজ্ঞেস করেছিল, কী করব এই শাড়ি দিয়ে। আমি সেদিন কিছু বলিনি। সারপ্রাইজ দিবো বলে।’ অবশেষে গতকাল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রেড কার্পেটে সেই ব্লেজার পরে হাজির হন তিনি। নিজের এই পোশাক নিয়ে ভক্তদের মতামতও চেয়েছেন কিবরিয়া। পোস্টের শেষাংশে অপু বিশ্বাসের প্রতি ভালোবাসা প্রকাশ করে লিখেছেন, ‘তোমাকে আমরা ভালোবাসি ঢালিউড কুইন।’

 

 

আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬৪৪

▎সর্বশেষ

ad