ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান

Ayesha Siddika | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ - ০৫:১২:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা চলছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তির অংশ হিসেবে তেহরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখতে বা এর মাত্রা কমাতে রাজি হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাঘাই জানান, বর্তমানে এ ধরনের কোনো আলোচনাই হচ্ছে না।

তিনি সাফ জানিয়ে দেন, আমরা এখন মোটেও সেই পর্যায়ে নেই। এই সময়ের মধ্যে পারমাণবিক ইস্যু-সংশ্লিষ্ট বিস্তারিত কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনাই হয়নি।

সূত্র: আল-জাজিরা

 

 

আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad