ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

টাকার বিপরীতে কমল ডলার-পাউন্ড-ইউরোর দাম

Ayesha Siddika | আপডেট: ১৫ নভেম্বর ২০২৬ - ০৪:৫৬:২০ পিএম

ডেস্ক নিউজ : টাকার বিপরীতে কমেছে ইউএস ডলার, পাউন্ড, ইউরো ও ক্রোনাসহ প্রধান বৈদেশিক মুদ্রাগুলোর দর। রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে বেশিরভাগ মুদ্রাই কিছুটা কম দামে বিনিময় হয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, মুদ্রাবাজারের এই নিম্নমুখী প্রবণতায় আমদানি খরচ, বিদেশ ভ্রমণ ও রেমিট্যান্স লেনদেনে নতুন হিসাবে খানিকটা স্বস্তি পাওয়া যাবে। রোববার (১৫ নভেম্বর) বিভিন্ন বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার বিনিময় হার নিচে দেওয়া হলো।

রোববার এক ইউএস ডলার ১২৪ টাকা ৪৫ পয়সা, এক ইউরো ১৩৭ টাকা ১৫ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৪ টাকা ৪৬ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৪ টাকা ২৬ পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ২০ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ৩৪ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৬ টাকা ৬২ পয়সা, এক চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৬৪ পয়সা, এক ভারতীয় রুপি এক টাকা ৩২ পয়সা এবং এক শ্রীলংকান রুপি দুই টাকা ৬৭ পয়সায় বিনিময় হয়েছে।

গত বৃহস্পতিবার এক ইউএস ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা, এক ইউরো ১৩৮ টাকা ৩৪ পয়সা, এক ব্রিটিশ পাউন্ড ১৬৫ টাকা ৬৭ পয়সা, এক অস্ট্রেলীয় ডলার ৮৫ টাকা ৪০ পয়সা, এক জাপানি ইয়েন ৭৮ পয়সা, এক কানাডীয় ডলার ৮৭ টাকা ৫২ পয়সা, এক সুইডিশ ক্রোনা ১২ টাকা ৫১ পয়সা, এক সিঙ্গাপুর ডলার ৯৭ টাকা ১১ পয়সা, এক চীনা ইউয়ান রেনমিনবি ১৮ টাকা ৬৯ পয়সা, এক ভারতীয় রুপি এক টাকা ৩৩ পয়সা এবং এক শ্রীলংকান রুপি দুই টাকা ৬৬ পয়সায় বিনিময় হয়েছিল।

 

 

আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad