ব্রেকিং নিউজ
২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

Ayesha Siddika | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ - ০৪:৩৭:৩৬ পিএম

ডেস্ক নিউজ  : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬৭৪ জন। শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা ও কার্যকর ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাবিষয়ক জ্ঞান বিনিময়ের লক্ষ্যে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতালের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত আলোক হেলথকেয়ারের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি জনসচেতনতামূলক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় রাস্তার পাশে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, ব্লক-এ, সেকশন-৬, মিরপুরে একটি বৈজ্ঞানিক সেমিনার (CME) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অধ্যাপক ডা. এ কে এম মুসা (মেডিসিন, বক্ষব্যাধি, ডায়াবেটিস ও রিউমাটোলজি বিশেষজ্ঞ) এবং ডা. মাহমুদুল হোসেন (ডায়াবেটিস, থাইরয়েড ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞ)। সেমিনারে আলোক হেলথকেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডায়াবেটিস প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসাপদ্ধতি ও দীর্ঘমেয়াদি জটিলতা প্রতিরোধ বিষয়ে বৈজ্ঞানিক উপস্থাপন প্রদান করেন।

সেমিনারে সভাপতিত্ব করেন আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শেখ সালাহউদ্দীন, পরিচালক (হাসপাতাল), ডা. মোহাম্মদ মুনীর মোশাররফ খান, উপপরিচালক (প্রশাসন), প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার, বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। পাশাপাশি বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, সাংবাদিক, রিপোর্টার্স, গণমাধ্যমকর্মী ও সাধারণ রোগীরা অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আলোক হেলথকেয়ারের প্রধান শাখা, মিরপুর-১০ এবং আলোক জেনারাল হাসপাতাল, মিরপুর-৬ প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে সাধারণ রোগী, গণমাধ্যমকর্মীরা বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, পরীক্ষাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষায় ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড় এবং বিনামূল্যে ওষুধ প্রদানের ব্যবস্থা ছিল।

আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ মনে করে, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সময়মতো রোগ শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের বৈজ্ঞানিক ও জনসচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে প্রতিষ্ঠানটি তার অঙ্গীকার অব্যাহত রাখতে চায়।

 

 

আয়শা/১৪ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad