ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনার জেরে পদত্যাগ করলেন পরিবহণমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ - ০১:৩২:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৯ জন নিহত হওয়ার ছয় দিন পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির কংগ্রেসে দেওয়া ভাষণে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। বুধবার তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ-সেভিলে রেলপথে দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি সংস্থা ইরিওর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে অন্তত ৬৯ জন নিহত এবং আরও অনেকে আহত হন।

ওই দুর্ঘটনার প্রসঙ্গ টেনেই পদত্যাগের সিদ্ধান্তের ব্যাখ্যা দেন অস্কার। গত সপ্তাহের দুর্ঘটনাটিকে আধুনিক ইউরোপের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০১৩ সালের পর এটি স্পেনের সবচেয়ে প্রাণঘাতী রেল দুর্ঘটনা। ওই বছর সান্তিয়াগো দে কম্পোসতেলার কাছে ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত ও ১৪৫ জন আহত হয়েছিলেন। আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রেল দুর্ঘটনা এবং পরিবহণমন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটল। 

 

 

আয়শা/১৪ নভেম্বর ২০২৬,/দুপুর ১:৩০

▎সর্বশেষ

ad