ব্রেকিং নিউজ
২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

বাংলাদেশি শাহরুখ ভক্তদের জন্য সুখবর!

Ayesha Siddika | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ - ০১:২২:০৫ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তদের জন্য আসছে এক দারুণ সুসংবাদ। চলতি বছরের বড়দিন বা ক্রিসমাস উপলক্ষে বিশ্বজুড়ে মুক্তির মিছিলে শামিল হতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। এ তো পুরোনো খবর। নতুন খবর হলো, এই গ্লোবাল রিলিজের জোয়ারে ভেসে পিছিয়ে থাকছে না বাংলাদেশও। 

শাহরুখ খানের বাংলাদেশি ভক্তদের জন্য সুখবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একযোগে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পেতে পারে সিনেমাটি। ইতোমধ্যে সিনেমাটি বাংলাদেশে আমদানির জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে শীর্ষস্থানীয় পরিবেশনা প্রতিষ্ঠান ‘অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট’।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী দুদেশের চলচ্চিত্রের আদান-প্রদান নিশ্চিত করতে সাফটা চুক্তির আওতায় এই আমদানি প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। জানা গেছে, শাহরুখ খানের ‘কিং’-এর বিপরীতে ভারতে মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে এম এ রাহিম পরিচালিত আলোচিত বাংলাদেশি সিনেমা ‘জংলি’। 

ডিসেম্বরের শেষ সপ্তাহে শীতের আমেজে বড়দিনের উৎসবকে রঙিন করে তুলতে বড় পর্দায় ‘কিং’-এর মতো বিগ বাজেটের অ্যাকশন থ্রিলার দেখতে পাওয়ার সম্ভাবনা ঢাকাই সিনেমার দর্শকদের মাঝেও তৈরি করেছে বাড়তি উন্মাদনা। এখন শুধু অপেক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সবুজ সঙ্কেতের—যা নিশ্চিত হলেই ক্রিসমাসের বক্স অফিসে দেখা যাবে কিং খানের রাজত্ব। 

 

 

আয়শা/১৪ নভেম্বর ২০২৬,/দুপুর ১:২০

▎সর্বশেষ

ad