ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ !!

Ayesha Siddika | আপডেট: ১২ নভেম্বর ২০২৬ - ০৫:৪১:৩৭ পিএম

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার লক্ষীপুর ইসলামিয়া আলিম মাদরাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন নিয়ে সৃষ্ট জটিলতায় চরম দুর্ভোগে পড়েছেন ৩১ জন শিক্ষক-কর্মচারী। গত পাঁচ মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। সংক্ষিপ্ত আলোচনায় জানা গেছে, নিয়মিত অধ্যক্ষ আব্দুল মতিন সরকার ২৪/০৭/২০২৬ তারিখে অবসর গ্রহণ করেন।

বৈধ গভর্নিং বোডির সিদ্ধান্তের মাধ্যমে আব্দুল হাকিম সরকার ২৫/০৫/২০২৫ তারিখে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। উপাধ্যক্ষ আব্দুল বাসেত এর অভিযোগ, আব্দুল মতিন সরকার অবসর গ্রহণ করার সুযোগে সভাপতি রায়হান কবীর এর সহযোগিতায় এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও গায়ের জোড়ে আব্দুল হাকিম সরকার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। অনেকেই বলছেন, আব্দুল বাসেত অবৈধ কমিটির মাধ্যমে উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন।

মাদরাসাটিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব পালন ও এ-সংক্রান্ত জটিলতার কারণে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা উত্তোলন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় অনেক শিক্ষক-কর্মচারী সংসারের নিত্যপ্রয়োজনীয় ব্যয় , সন্তানদের লেখাপড়ার খরচ, চিকিৎসা ও অন্যান্য পারিবারিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন। শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা বন্ধ থাকায় তাদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত এ সমস্যার সমাধান করে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘ পাঁচ মাস ধরে শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধ থাকা অত্যন্ত উদ্বেগজনক। এতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট শিক্ষা অধিদপ্তর ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শিক্ষক-কর্মচারীরা। তাদের দাবি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে চলমান জটিলতা দ্রুত নিরসন করে বেতন-ভাতা চালু এবং পাঁচ মাসের বকেয়া বেতন পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।

 

 

আয়শা/১২ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:৩৪

▎সর্বশেষ

ad