ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ পৌর কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি দিলেন প্রতিমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ - ০৫:১৯:১৭ পিএম

ডেস্ক নিউজ : পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং নাগরিক সেবা প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক বরখাস্ত করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ পৌরসভাগুলোর দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এক জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

গুরুত্বপূর্ণ এই কর্মশালায় দায়িত্বশীল কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার বিপুল অর্থ ব্যয় করে এই কর্মশালার আয়োজন করেছে, অথচ একষট্টিটি পৌরসভার মধ্যে সতেরো জন প্রশাসক এবং উনিশ জন পৌর নির্বাহী কর্মকর্তা এতে অংশ নেননি। কর্মকর্তাদের এই ধরনের অপেশাদার ও উদাসীন আচরণ পুরো আয়োজনের উদ্দেশ্যকেই প্রশ্নবিদ্ধ করে। তবে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির প্রশংসা করেন তিনি।

পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতের অনিয়ম তুলে ধরে তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মাস্টারপ্ল্যানের তালিকায় বড় ধরনের স্বজনপ্রীতি করা হয়েছে, যার কারণে অনেক যোগ্য ও গুরুত্বপূর্ণ পৌরসভা এর সুফল থেকে বঞ্চিত হয়েছে। মূলত জেলাভিত্তিক ও ক শ্রেণির পৌরসভাগুলোকে শুরুতেই এই সুবিধার আওতায় অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বর্তমানে সারাদেশে প্রায় এক লাখ বিশ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনি কর্মকর্তাদের কেবল রাস্তাঘাট নির্মাণের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিশুদের খেলার পার্ক, কবরستان, সুপেয় পানির সরবরাহ, খাল ও প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং ব্যাপকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

নাগরিক সেবায় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা ইচ্ছাকৃতভাবে আটকে রেখে বা জটিলতা তৈরি করে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এছাড়া সোলার প্যানেল স্থাপনের জন্য পাঠানো সরকারি বরাদ্দ ফেলে রাখা পৌরসভাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির তথ্য জানিয়ে মীর শাহে আলম উল্লেখ করেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের গৃহকর্তীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। এর অংশ হিসেবে চলতি বছরই তেরো হাজার কোটি টাকা ব্যয়ে একচল্লিশ লাখ নারীকে এই সহায়তার আওতায় আনা হচ্ছে।

এছাড়া তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করতে ইংরেজি ভাষার পাশাপাশি আরবি, মালয়, কোরিয়ান বা জাপানি ভাষা শেখার প্রশিক্ষণ চালুর আহ্বান জানান তিনি। পাশাপাশি সাড়ে তিন লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানী প্রদান এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারে ত্রিশ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথাও তিনি তুলে ধরেন।

 

 

আয়শা/১১ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১৫

▎সর্বশেষ

ad