ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

কর অঞ্চল-১৮, ঢাকায় ৭ পদে ৬৫ জনের চাকরির সুযোগ

Ayesha Siddika | আপডেট: ১১ নভেম্বর ২০২৬ - ০৪:৫৭:১১ পিএম

ডেস্ক নিউজ : ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য ৬৫টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর অঞ্চল-১৮, ঢাকা। প্রতিষ্ঠানটিতে ৭টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।

গত ১০ নভেম্বর কর অঞ্চল-১৮, ঢাকার উপকর কমিশনার (সদর দপ্তর-প্রশাসন) ও বিভাগীয় নিয়োগ কমিটির সদস্যসচিব এইচ এম শাহরিয়ার হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নিয়োগের বিষয়টি জানানো হয়।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্য

প্রতিষ্ঠান: কর অঞ্চল-১৮, ঢাকা

পদসংখ্যা: ৭ ক্যাটাগরিতে মোট ৬৫ জন

চাকরির ধরন: অস্থায়ী

গ্রেড: ১৩ থেকে ২০

আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

পদভিত্তিক যোগ্যতা ও বেতন

১. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি

গ্রেড: ১৩

বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বাংলায় প্রতি মিনিটে ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা প্রয়োজন। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

২. ব্যক্তিগত সহকারী

পদসংখ্যা: ৫টি

গ্রেড: ১৩

বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ সাঁটলিপি এবং ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা প্রয়োজন।

৩. প্রধান সহকারী

পদসংখ্যা: ১২টি

গ্রেড: ১৩

বেতন: ২৪,০০০–৫৮,০০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপ করার দক্ষতার পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।

৪. উচ্চমান সহকারী

পদসংখ্যা: ১২টি

গ্রেড: ১৪

বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

৫. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১২টি

গ্রেড: ১৪

বেতন: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ সাঁটলিপি এবং কম্পিউটারে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপ করার গতি প্রয়োজন। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।

৬. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ১৩টি

গ্রেড: ১৬

বেতন: ২১,৯০০–৫২,৯০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাংলায় ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স ব্যবহারের অভিজ্ঞতা প্রয়োজন।

৭. অফিস সহায়ক

পদসংখ্যা: ১০টি

গ্রেড: ২০

বেতন: ২০,০০০–৪৮,৪০০ টাকা

যোগ্যতা: স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

যেভাবে আবেদন করবেন

নিয়োগে আগ্রহী প্রার্থীদের কর অঞ্চল-১৮, ঢাকার নির্ধারিত টেলিটক ওয়েবসাইটেপ্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

আবেদন করার আগে নিয়োগ বিজ্ঞপ্তিতেউল্লেখিত পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

 

 

আয়শা/১১ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:২২

▎সর্বশেষ

ad