স্পোর্টস ডেস্ক : চোটের কারণে একের পর এক সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন নাহিদ রানা। এবার তিনি ছিটকে গিয়েছেন দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, তার ওয়ানডেতে খেলার সম্ভাবনাও খুব কম।
তবে তাকে নিয়ে মিলেছে সুখবর। অস্ট্রেলিয়ায় পুনর্বাসনে থাকা নাহিদ রানা প্রায় ৯০ শতাংশ বোলিং করেছেন। ১৫ নভেম্বর দেশে ফেরার কথা তার। তবে তার দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডেতে খেলার সম্ভাবনা কম। টি-টোয়েন্টিতে ফেরানোর চেষ্টা করবে দল। টেস্টে নিশ্চিতভাবেই থাকছেন না তিনি।
এর আগে সবশেষ জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজে খেলেছিলেন নাহিদ। সেই সিরিজে পায়ের পেশিতে চোট পেয়ে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি।
এরপর সে চোট কাটিয়ে ফেরার পথেই নিতম্বে ব্যথা অনুভব করেন। পরে অস্ট্রেলিয়া গিয়ে তিনি জানতে পারেন তার ল্যাব্রাম ছিঁড়ে গেছে। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলতে পারেননি তিনি।
আয়শা/০৯ নভেম্বর ২০২৬,/রাত ৯:৪৪
