নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পাঁচদোনা মোড় থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দানিছুর রহমান লিটন নামে এক যুবককে আটক করেছে মাধবদী থানা পুলিশ। পরে সামারি ট্রায়াল মামলায় আদালতে দোষ স্বীকার করায় তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ সঙ্গীয় ফোর্স নিয়ে পাঁচদোনা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক দানিছুর রহমান লিটন চাকশাল গ্রামের মৃত রমজান আলী চৌকিদারের ছেলে। পরে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় সামারি ট্রায়াল মামলা করে নরসিংদীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
আদালতে অভিযোগ স্বীকার করায় তাকে সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। এ ঘটনায় দায়ের করা সামারি ট্রায়াল মামলা নম্বর ১/২৬।
আয়শা/০৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:০৩
