বিনোদন ডেস্ক : জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির ও তার স্বামী মুহাম্মদ রশিদের ঘর আলো করে এসেছে নতুন এক অতিথি। বিভিন্ন পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী নীলম মুনির। ভক্তদের মাঝে এখন এই সুখবরটি নিয়েই চলছে দারুণ আলোচনা।
উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে দুবাইয়ে মুহাম্মদ রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নীলম মুনির। বিয়ের পর থেকেই এই তারকার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। নতুন অতিথি আসার এই খবরে এখন চারপাশ থেকে শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।
আয়শা/১০ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:১৫
