রোহিঙ্গা জনগোষ্ঠীর ভার আর বহন করতে পারছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Anima Rakhi | আপডেট: ০৬ অক্টোবর ২০২৬ - ১০:০০:৫২ এএম

ডেস্ক নিউজ : রোহিঙ্গা জনগোষ্ঠীর ভার আর বাংলাদেশ বহন করতে পারছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসা আহ্বান জানান তিনি।

সোমবার রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভার্সেশন ২০২৬-এ সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় পর্যায়ে সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ স্বেচ্ছায় মর্যাদাপূর্ণ ও টেকশই প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ সময় তিনি রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের অন্যতম প্রধান জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

কিউটিভি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/সকাল ১০:০০

▎সর্বশেষ

ad