ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস

Ayesha Siddika | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ - ১১:১৬:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ক্রিকেট বা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট হলো ক্রিকেট খেলার একটি সীমিত ভার্সন। ক্রিকেটকে দর্শকদের কাছে আকর্ষণীয় করতেই সর্বপ্রথম এমন উদ্যোগ নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৯৭১ সালের ৫ জানুয়ারি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়।

শুরুর দিন থেকেই ওয়ানডে ক্রিকেট বেশ জনপ্রিয়তা পায়। সেই জনপ্রিয়তা পরখ করেই ১৯৭৫ সাল থেকে চালু হয় ওয়ানডে বিশ্বকাপ। চার বছর পর পর চালু হওয়া সেই বিশ্বকাপ এখনও ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টে পরিণত। 

তবে এই ওয়ানডে ক্রিকেটে একটা সময়ে ডাবল সেঞ্চুরি করা ছিল স্বপ্নের মতো। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। শচীনের দেখানো পথে অগ্রসর হয়ে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার ৯ জন তারকা ব্যাটসম্যান। বে ওয়ানডেতে রেকর্ড ৩টি ডাবল সেঞ্চুরি করার পাশাপাশি সর্বোচ্চ ২৪৬ রানের ইনিংস খেলে ইতিহাসে অনন্য উচ্চতায় আছেন ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় সাবেক অধিনায়ক রোহিত শর্মা। 

রোহিত ২০২৪ সালের ১৩ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে শ্রীলংকার বিপক্ষে মাত্র ১৭৩ বল মোকাবেলা করে রেকর্ড ৩৩টি চার আর ৯টি ছক্কার সাহায্যে খেলেন ২৬৪ রানের ঝলমলে ইনিংস। যা আজও ক্রিকেট ইতিহাসের ব্যক্তিগত সেরা ইনিংসের জায়গা দখল করে আছে। 

এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মার্টিন গাপটিল। তিনি ২০১৫ সালের ২১ মার্চ ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬৩ বলে ২৪টি চার আর ১১টি ছক্কার সাহায্যে খেলেন ২৩৭* রানের অনবদ্য এক ইনিংস। 

ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ভারতীয় সাবেক তারকা ওপেনার বীরেন্দ্রর শেহবাগ। তিনি ২০১১ সালের ৮ ডিসেম্বর ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৯ বলে ২৫টি চার আর ৭টি ছক্কার সাহায্যে খেলেন ২১৯ রানের ইনিংস।

এই তালিকায় চতুর্থ পজিশনে আছেন ওয়েষ্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও সাবেক তারকা ক্রিকেটার ক্রিস গেইল। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ‘ইউনিভার্স বস’ হিসেবে পরিচিত এই তারকা ক্রিকেটার ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ক্যানবেরায় ১৪৭ বলে ১০টি চার আর রেকর্ড ১৬টি ছক্কার সাহায্যে খেলেন ২১৫ রানের ইনিংস।

পঞ্চম পজিশনে আছেন পাকিস্তান, শ্রীলংকা ও ভারতের তিন তারকা ওপেনার ফখর জামান, পাথুম নিশাঙ্কা ও ইশান কিশান।  ফখর জামান ২০১৮ সালে ২০ জুলাই বুলাওয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৬ বলে ২৪টি চার আর ৫টি ছক্কায় খেলেন ২১০* রানের ইনিংস।

২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি পাল্লেকেল্লে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ১৩৯ বলে ২০টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ২১০* রানের অনবদ্য ইনিংস খেলেন লংকান তারকা ওপেনার পাথুম নিশাঙ্কা। 

২০২২ সালের ১০ ডিসেম্বর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ১৩১ বলে ২৪টি চার আর ১০টি ছক্কার সাহায্যে ২১০ রান করেন ভারতীয় ওপেনার ইশান কিশান। এছাড়া ভারতীয় তারকা ওপেনার শুভমান গিল (২০৮), অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েল (২০১*) ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকান। 

 

 

আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:১৪

▎সর্বশেষ

ad