আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ কাহবুব পাহাড় এলাকায় সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে লড়াই শুরু হয়েছে। বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত এই এলাকায় কয়েকটি ফ্রন্টে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
তাইজ থেকে আল জাজিরার সংবাদদাতা মাহা আলী জানিয়েছেন, ইয়েমেন সরকারের ‘হোমল্যান্ড শিল্ড’ বাহিনী ‘জায়ান্টস ব্রিগেড’-এর সহায়তায় কাহবুব এলাকায় হুথিদের একটি অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।সরকারি বাহিনীর দাবি, হুথিরা ওই এলাকায় বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। তবে তাদের সেই প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে।
অভিযানে হুথিদের সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং দুই হুথি সদস্যকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া সংঘর্ষের সময় হুথিদের একটি ড্রোনও ভূপাতিত করার দাবি করেছে সরকারি বাহিনী।কাহবুব পাহাড় ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি অবস্থিত। লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত। এটি ইয়েমেনের খুব গুরুত্বপূর্ণ এলাকা।
আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:২২
