স্পোর্টস ডেস্ক : আল-নাসরের হয়ে মাঠ মাতানোর পর এবার ক্লাবটির মালিকানাতেও আরও বড় অংশীদার হওয়ার পথে ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সম্ভাব্য এই বিনিয়োগ নিয়ে আলোচনা এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।
২০২২ সালে নিজের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ‘রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স’-এর মাধ্যমে এসি মিলানের মালিকানা নেওয়ার পর থেকেই ক্লাবটির সঙ্গে যুক্ত রয়েছেন কার্ডিনাল। ক্রীড়া খাতের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা এই ব্যবসায়ী এবার আল-নাসর অধিগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিজের বিনিয়োগ আরও বিস্তৃত করতে চান।
প্রতিবেদন অনুযায়ী, আল-নাসরের ৫ শতাংশ শেয়ারের মালিকানা এরই মধ্যে রয়েছে রোনালদোর হাতে। নতুন চুক্তি সম্পন্ন হলে ক্লাবটিতে তার অংশীদারিত্ব আরও বাড়তে পারে। ২০২২ সালের শেষ দিকে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়ার পর রোনালদো শুধু দলের প্রধান তারকাই হননি, সৌদি ফুটবলের দ্রুত উত্থানের অন্যতম পরিচিত মুখেও পরিণত হয়েছেন।
তবে সম্ভাব্য এই অধিগ্রহণের আর্থিক মূল্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তিটি সম্পন্ন করতে কনসোর্টিয়ামের পাঁচ সদস্যকেই কয়েক মিলিয়ন ডলারের বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হবে। এখন মূল লক্ষ্য হলো সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)-এর সঙ্গে চুক্তির শর্ত নিয়ে সমঝোতায় পৌঁছানো।
মাঠের বাইরে ফুটবল বিনিয়োগেও ক্রমেই সক্রিয় হয়ে উঠছেন রোনালদো। চলতি বছরের ফেব্রুয়ারিতে স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনে অন্যতম অংশীদার হন ৪১ বছর বয়সি এই পর্তুগিজ ফরোয়ার্ড। ফলে খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের পাশাপাশি ফুটবল ক্লাবের মালিকানা ও বিনিয়োগের ক্ষেত্রেও নিজের উপস্থিতি বাড়াচ্ছেন তিনি।
আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০৫
