বিনোদন ডেস্ক : সংগীতজগতের জনপ্রিয় কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন ছিল শুক্রবার। তার এই বিশেষ দিনে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সংগীতাঙ্গনের সহকর্মীরা ভালোবাসা ও শ্রদ্ধায় ভাসিয়ে তুলেছেন। কালজয়ী এ সংগীতশিল্পীর জন্মদিনে সামাজিক মাধ্যমে আবেগঘন একটি বার্তা দিয়েছেন আরেক জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ৭২ বছরে পূর্ণ করে ৭৩ বছরে পা রাখা কিংবদন্তি কোকিলকণ্ঠীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সেই বার্তা দিয়েছেন তিনি।
আবদুল্লাহ আবু সাঈদের সেই কথার সূত্র ধরে কনকচাঁপা বলেন, সাবিনা ইয়াসমিন শুধু সারা বছর নয়, বাংলাদেশের মানুষকে সারাজীবন গানে ডুবিয়ে, ভাসিয়ে ও উজ্জীবিত করে রেখেছেন। একই সঙ্গে পরিণত বয়সেও কীভাবে তিনি নিজের কণ্ঠের জাদু একই রকম ধরে রেখেছেন, তা গবেষণার বিষয় বলেও মন্তব্য করেন এ সংগীতশিল্পী।
তিনি বলেন, ‘জন্ম আমার ধন্য হলো মাগো’, ‘সব কটা জানালা খুলে দাও না’ এবং ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’— এই তিনটি কালজয়ী গান ছাড়া তিনি যদি আর কোনো গান নাও গাইতেন, তবু তিনি আজ যেমন ‘মধুকণ্ঠী কোকিল’ নামে অভিহিত হয়ে গেছেন, ঠিক তেমনই থাকতেন।
আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৩০
