ব্রেকিং নিউজ
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ

২ বছর নিষিদ্ধ হতে পারেন ইমাম, কঠোর জেরার মুখে রিজওয়ানও

Ayesha Siddika | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ - ০৯:৪৪:৪৭ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফর থেকে দেশে ফেরত পাঠানো পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও ওপেনার ইমাম-উল-হককে ঘিরে কঠোর পদক্ষেপ নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইমাম-উল-হককে ঘিরে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে পিসিবি। ভবিষ্যতে তার ওপর এক থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে।

অন্যদিকে, রিজওয়ানের শৃঙ্খলা নিয়েও পিসিবির মধ্যে গুরুতর অসন্তোষ রয়েছে বলে জানা গেছে। আগামী কয়েক দিনের মধ্যে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এমনকি নিকট ভবিষ্যতে পাকিস্তানের কোনো দলের হয়ে রিজওয়ানের খেলার সম্ভাবনাও কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে রিজওয়ান ও ইমাম-উল-হককে টেস্ট দলে অন্তর্ভুক্ত করার কারণ জানতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির এক সদস্যকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খেলোয়াড় দুজনকে দলে নেওয়ার কারণ, তাদের মান এবং সাম্প্রতিক পারফরম্যান্স সম্পর্কে লিখিত ব্যাখ্যা চেয়েছে পিসিবি।

শোকজ নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ওই সদস্যকে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জরুরি হিসেবে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বোর্ড।

পিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সামি আহমেদ সাইদের পক্ষ থেকে শোকজ নোটিশটি পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে ইমাম-উল-হক ও মোহাম্মদ রিজওয়ানের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তি বা নিষেধাজ্ঞার বিষয়ে পিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো প্রকাশ্যে আসেনি।

 

 

আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৪৪

▎সর্বশেষ

ad