কোন চাপে নয়, প্রয়োজনেই কেনা হবে বোয়িং বিমান: হুমায়ুন কবির

Ayesha Siddika | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ - ০৩:০৫:২২ পিএম

ডেস্ক নিউজ : কোন চাপে নয়, প্রয়োজনেই কেনা হবে বোয়িং বিমান বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে আমরা এভিয়েশন হাব করতে চাই। বিমানের ৭০ থেকে ৮০টি উড়োজাহাজের চাহিদা রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং আমরা কিনতে থাকব।

কোন চাপে নয়, প্রয়োজনেই কেনা হবে। তিনি বলেন, ২৯ আগস্ট ভারতে আ.লীগ নেতাদের প্রোগ্রামের অনুমোদন না দেয়া দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ইতিবাচক। প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো তারিখ ঠিক হয়নি। সফরের বিষয়ে আলোচনা চলমান আছে।

 

 

আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:০৪

▎সর্বশেষ

ad