শত্রুদের জন্য ‘চমক’ অপেক্ষা করছে, হুঁশিয়ারি ইরানের

Ayesha Siddika | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ - ০৫:১৬:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের শত্রুদের জন্য অনেক ‘চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ এবন আল-রেজা।

শুক্রবার (২৮ আগস্ট) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। মাজিদ এবন আল-রেজা বলেন, এসব চমক সম্পর্কে এখনই বিস্তারিত কিছু বলা হবে না। তবে ইরানের জ্ঞান, তরুণ প্রজন্ম এবং প্রতিরক্ষা শিল্পে চলমান কার্যক্রম থেকে ভবিষ্যতে ভালো কিছু আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিশেষ করে শত্রুদের জানা উচিত, সময়মতো তারা ইরানের এসব চমক সম্পর্কে জানতে পারবে। প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ শুরুর পর গত ছয় মাসে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলোতে ইরানের হামলায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত ইন্টারসেপ্টরের মজুত দ্রুত কমে আসছে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে। এসব ইন্টারসেপ্টর তৈরি করতে যেমন অনেক খরচ হয়, তেমনি সময়ও লাগে। তবে হোয়াইট হাউস ও পেন্টাগন অস্ত্রের ঘাটতির কথা অস্বীকার করেছে।

 

 

আয়শা/২৯ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad