স্পোর্টস ডেস্ক : এশিয়ার নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসর নারী এশিয়া কাপের দশম সংস্করণ আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে বসতে যাওয়া এবারের আসরটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
এশিয়া কাপে বাংলাদেশের সাফল্যের ইতিহাসও বেশ উজ্জ্বল। ২০১৮ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসরে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ। এ ছাড়া ২০১২ ও ২০২৪ সালের আসরে সেমিফাইনাল পর্যন্ত উঠেছিল দলটি।
এবারের টুর্নামেন্টে দুই গ্রুপের প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ১০ সেপ্টেম্বর হবে প্রথম সেমিফাইনাল, যেখানে ‘এ’ গ্রুপের শীর্ষ দল খেলবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই গ্রুপের বিপরীত অবস্থানের দল। ১৩ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে দশম নারী এশিয়া কাপের।
এখন পর্যন্ত নারী এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। সাতবার শিরোপা জিতেছে তারা। শ্রীলংকা ও বাংলাদেশ একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। শ্রীলংকা পাঁচবার এবং ভারত ও পাকিস্তান দুবার করে রানার্স-আপ হয়েছে।
আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/দুপুর ১১:৩৪
