বিধুরীর সেলিব্রেশন ভাইরাল নেটদুনিয়া

Ayesha Siddika | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ - ১২:৫৭:৩৭ এএম

স্পোর্টস ডেস্ক : দিল্লি প্রিমিয়ার লিগে নারী ক্রিকেটের চলতি মৌসুমের উদ্বোধনী ম্যাচেই নজর কেড়ে নিলেন তরুণ লেগ স্পিনার মেধাবী বিধুরী। অরুণ জেটলি স্টেডিয়ামে সাউথ দিল্লি সুপারস্টার্জের বিপক্ষে সেন্ট্রাল দিল্লি কুইন্সের হয়ে খেলতে নেমে ডান হাতি এই লেগ স্পিনার ২৪ রানে শিকার করেন ২ উইকেট।

তবে তার বোলিংয়ের পাশাপাশি ম্যাচের পর সবচেয়ে বেশি চর্চায় উঠে এসেছে তার অভিনব সেলিব্রেশন। ১৬তম ওভারে নিশিকা সিংকে আউট করার পর সতীর্থ অরুশি গোয়েলের হাতে ক্যাচ নেওয়ার ঘটনাকে উদযাপন করতে মেধাবী হাতের ইশারায় ‘৬-৭’ দেখান। তার জার্সি নম্বর ৬৭ হওয়ায় মুহূর্তেই সেই সেলিব্রেশন নজর কাড়ে। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

মেধাবী জানিয়েছেন, এই সেলিব্রেশনের পিছনে রয়েছে তার ছোট বোনের পরামর্শ। তার ছোট বোন, যিনি জেন-জি প্রজন্মের, মেধাবীকে ৬৭ নম্বর জার্সি পরার পাশাপাশি বর্তমানে জনপ্রিয় ‘৬-৭’ ইশারা করার পরামর্শ দিয়েছিলেন।

ম্যাচে অবশ্য মেধাবীর পারফরম্যান্স সেন্ট্রাল দিল্লি কুইন্সকে জয় এনে দিতে পারেনি। সাউথ দিল্লি সুপারস্টার্জ ২০ ওভারে ১৫৬/৫ রান তোলে। মেধাবীর পাশাপাশি সুমিতি সোনি ২/১৩ বোলিং করে নজর কাড়েন। জবাবে সেন্ট্রাল দিল্লি কুইন্স নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় এবং ২৯ রানে ম্যাচ হারে।

২০ বছর বয়সি মেধাবী মূলত ডান হাতি লেগ স্পিনার। ঘরোয়া ক্রিকেটে বেশ কয়েক বছর ধরেই খেলছেন তিনি। দিল্লি প্রিমিয়ার লিগেও এটাই তার প্রথম মৌসুম নয়। আগের সংস্করণে তিনি সাউথ দিল্লি সুপারস্টার্জের হয়েই খেলেছিলেন।

উদ্বোধনী ম্যাচে দল হারলেও মেধাবীর ‘৬-৭’ সেলিব্রেশন তাকে রাতারাতি আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। ক্রিকেট মাঠের পারফরম্যান্সের সঙ্গে অভিনব উদযাপনের মিশেলে নতুন মৌসুমের শুরুতেই নিজের জন্য আলাদা পরিচয় তৈরি করেছেন এই তরুণ লেগ স্পিনার।

 

 

আয়শা/২৩ অগাস্ট ২০২৬,/রাত ১২:৪৫

▎সর্বশেষ

ad