ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

Ayesha Siddika | আপডেট: ০৫ আগস্ট ২০২৬ - ০৩:২৯:৫৫ পিএম

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে নওগাঁয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচী। এসময় জুলাই শহীদদের স্মরণে নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সদস্যসহ জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে দিবসটি উপলক্ষে দুপুর ১২ টায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারেদ সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু।

এসময় বিশেষ অতিথি হিসেবে নওগাঁ জেলা বিএনপি‘র সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা বিএনপি‘র সাধারন সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু, জুলাই যোদ্ধা ফজলে রাব্বি, আরমান হোসেন প্রমূখ সহ জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবারের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহন কারী সদস্য সহ জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান শহীদ পরিবার ও জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহন কারী সদস্যদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়।

 

 

আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:১৮

▎সর্বশেষ

ad