ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঘন্টা ব্যাপী মহাসড়কে মানববন্ধন 

Ayesha Siddika | আপডেট: ০৫ আগস্ট ২০২৬ - ০৩:২৮:০৫ পিএম
মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ঘন্টা ব্যাপী রংপুর মহাসড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘটনার বিবরণে জানা যায় গত ২রা আগস্ট উপজেলার দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে বসতভিটা ৪ শতক জমি নিয়ে প্রতিপক্ষের  হামলায় গুরুতর আহত ও জখম হয় একই পরিবারের তিনজন। তাদের কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন অতিবাহিত হওয়ার পর ও আসামিদের না ধরায় এলাকাবাসি আজ ৫ই আগষ্ট সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত রংপুর মহাসড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করে।

মানববন্ধন অংশগ্রহনকারি নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনার সাক্ষি অভিযোগ করে বলেন বর্তমান সংসদ সদস্যের  কারনে থানায় মামলা নিতে দেরি করে এবং আসামিরা প্রকাশ্যে আমাদের হুমকি  দিচ্ছে । এমপির ডানহাত বলে পরিচয় দানকারী আল আমিন এর হুকুমে এই মারপিটের ঘটনা সংঘটিত হয়। আহতরা হলেন, নজমুল হোসেন, আক্তার বানু, আকলিমাসহ ৪/৫জন । আহতদের মধ্যে আকলিমার অবস্থা আশঙ্কাজনক। 

 এ ব্যাপারে বড়পুকুরিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের  ইনচার্জ মো আতাউর রহমান জানান,গতকাল পার্বতীপুর মডেল থানায়  মামলা দায়ের হয়েছে মামলা নম্বর ০৮ তারিখ ৪/০৮/২০২৬। ঘটনাস্থল পরিদর্শন করেছি আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামি ধরার প্রতিশ্রুতিতে এলাকাবাসী মানববন্ধন শেষ করে। এদিকে দলদলিয়া ডাঙ্গাপাড়া গ্রামে সাধারন মানুষের সাহায্যে আহতদের চিকিৎসা খরচ বহন করছে বলে জানা যায়। 

 

আয়শা/০৫ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:১৮

▎সর্বশেষ

ad