স্পোর্টস ডেস্ক : ওসলোয় অনুষ্ঠিত সেই ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলে হারিয়েছিল নরওয়ে। তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে এনএফএফের মানবিক উদ্যোগ। সংগৃহীত অর্থ আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)-এর হাতে তুলে দেয়া হয়েছে। সংস্থাটি গাজাসহ বিশ্বের বিভিন্ন সংঘাতপ্রবণ এলাকায় জরুরি চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।
এনএফএফ সভাপতি লিসা ক্লাভেনেস বলেন, যুদ্ধের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। তাই সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানোকে তারা নিজেদের দায়িত্ব মনে করেন। তার ভাষায়, গাজায় প্রতিদিন জীবন বাঁচানোর কাজ করছে এমন একটি সংস্থার কাছেই এই অর্থ পৌঁছে দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।
এই উদ্যোগে আরও সহায়তা দিয়েছে নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান। তারা অতিরিক্ত ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার, অর্থাৎ প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার অনুদানের ঘোষণা দিয়েছে। আন্তর্জাতিক মানবিক সহায়তায় নরওয়ের ভূমিকা নতুন নয়। বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে সহায়তার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও দেশটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
মাঠেও দারুণ সময় কাটিয়েছে নরওয়ে। বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। যদিও শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়।
আয়শা/১৭ জুলাই ২০২৬,/দুপুর ২:২২
