ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কান্নায় ভেঙে পড়া মেসিকে দেখে পুরোনো স্মৃতি টানলেন অঁরি

Ayesha Siddika | আপডেট: ০৮ জুলাই ২০২৬ - ০৬:৪১:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : মিশরের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার।

ম্যাচে রেফারির আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠের। এব্যাপারে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বলেন, ‘সত্যি বলতে, অসাধারণ রেফারিং হয়েছে। প্রত্যেকটা সিদ্ধান্তই প্রায় নিখুঁত ছিল। আপনারাই বলুন কোন সিদ্ধান্ত রেফারি ভুল নিয়েছেন। প্রতিটা সিদ্ধান্ত নিয়েই আমি খুশি।’

আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মোহাম্মেদ সালাহকে বক্সে ফাউল করা হয়েছিল বলে দাবি মিশরের। যদিও রিপ্লেতে দেখা গিয়েছে, নিকোলাস ট্যাগলিয়াফিকোর পা সালাহের পায়ে লাগার আগে বলে লেগেছিল। তার আগে, মিশরের একটি গোল বাতিল হয় কারণ, আক্রমণ শুরুর সময় লিসান্দ্রো মার্তিনেজজকে ফাউল করা হয়েছিল।

খেলা শেষে মেসি বলেন, ‘ম্যাচের পর প্রচণ্ড তৃপ্তি পেয়েছিলাম। পেনাল্টি নষ্ট করার পর নিজের উপরে প্রচণ্ড রেগে গিয়েছিলাম। যেভাবে শট নিয়েছি তা একেবারেই ঠিক ছিল না। মনে হচ্ছিল, গুরুত্বপূর্ণ সময়ে দলকে ডুবিয়েছি। তবে দিনের শেষে ঈশ্বর আমার জন্য ভালো কিছুই লিখে গিয়েছিলেন। সমতা ফেরানোর গোলটা আমি করেছি। তাতে এতটা শান্তি পেয়েছি এবং খুশি হয়েছি যে প্রকাশ করার ভাষা নেই।’

মেসি আরও বলেন, ‘যদি পেনাল্টি থেকে গোল করতে পারতাম তাহলে খেলাটা অন্য দিকে মোড় নিত। কারণ, তার আগে আমরা ভালো খেলছিলাম। এমনকি ওরা গোল করার পরেও। দুর্দান্ত কিছু সুযোগ তৈরি করেছিলাম। যেমন আলেক্সিস ম্যাকঅ্যালিস্টার বা জুলিয়ান আলভারেজের ক্ষেত্রে। গোলকিপার গোললাইন থেকে সেভ করেছে। এই দলটা জেতার যোগ্য ছিল। আমি খুব খুশি।’

 

 

আয়শা/০৮ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

▎সর্বশেষ

ad