ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

২৪ ঘণ্টায় কোথায় কেমন বৃষ্টি হলো?

Ayesha Siddika | আপডেট: ০৮ জুলাই ২০২৬ - ০২:১৩:২৮ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (৮ জুলাই) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও ময়মনসিংহে ২৫৮ মিলিমিটার, বান্দরবানের লামায় ২১৮, বান্দরবনে ১৯৫, ভৈরব বাজারে ১৯৩, হবিগঞ্জের ইটাখোলায় ১৮৮, জামালপুরের দেওয়ানগঞ্জে ১৮৪, রাঙ্গামাটিতে ১৬৪, ঠাকুরগাঁয়ে ১৫৬ এবং কুড়িগ্রামের চিলমারীতে ১৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 
এছাড়া চট্টগ্রামের পাঁচপুকুরিয়ায় ১৪৮ মিলিমিটার, ব্রাহ্মণবাড়িয়ায় ১৩১, হবিগঞ্জের চাঁদপুর বাগানে ১২৯, শেরপুর-সিলেট ১২৮, রংপুরের কাউনিয়ায় ১২২, জামালপুরে ১২১, সুনামগঞ্জের দেরাইয়ে ১১০, হবিগঞ্জে ১১০, সুনামগঞ্জের মহেশখোলায় ১০২, নেত্রকোনার দুর্গাপুরে ১০১, গাইবান্ধায় ১০১, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০০ এবং সুনামগঞ্জের ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
 
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় কোচবিহার (পশ্চিমবঙ্গ) ১০৪, আগরতলা (ত্রিপুরা) ৮৮, সাবরুম (ত্রিপুরা) ৮৫, মনুঘাট (ত্রিপুরা) ৮৩, কুমারঘাট (ত্রিপুরা) ৬৮, অমরপুর (ত্রিপুরা) ৫৬, কৈলাশহর (ত্রিপুরা) ৫৯, পাসিঘাট (অরুণাচল) ৫৫, খোয়াই (ত্রিপুরা) ৫৪ এবং সিলচর (আসাম) ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
 
অন্যদিকে সকাল ৯ টায় পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সাঙ্গু নদীর বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার এবং মাতামুহুরী নদীর লামা বান্দরবান পয়েন্টে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের নদ-নদীর মোট ১২৭টি স্টেশনের মধ্যে পানি বেড়েছে ৬৯টির, কমেছে ৫৩টির অপরিবর্তিত রয়েছে ৫টির।
 
সকাল ৯টার তথ্য অনুযায়ী সতর্কসীমায় (বিপৎসীমার কাছাকাছি) প্রবাহিত স্টেশনসমূহের মধ্যে রয়েছে-
তিস্তা নদী ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (রংপুর), তারাপুর (গাইবান্ধা) স্টেশন, কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ (সিলেট), মারকুলি (হবিগঞ্জ) স্টেশন, সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোণা) স্টেশন।

 

 

আয়শা/০৮ জুলাই ২০২৬,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad