কুষ্টিয়ায় ছয় হত্যায় হানিফসহ ৪ জনের মামলার রায় যে কোনো দিন

superadmin | আপডেট: ১০ জুন ২০২৬ - ০৩:০৫:৪৮ পিএম

ডেস্কনিউজঃ জুলাই বিপ্লবে কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে ট্রাইব্যুনাল। অর্থাৎ, রায় যে কোনো দিন হতে পারে।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেয়।

আজ আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার পর এই আদেশ দেওয়া হয়।

গত ৭ জুন হানিফসহ চার আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে প্রসিকিউশন। এদিন প্রসিকিউশনের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন— কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চারজনই বর্তমানে পলাতক।

বিপুল/১০.০৬.২০২৬/দুপুর ২.৫৯

▎সর্বশেষ

ad