ব্রেকিং নিউজ
সন্ত্রাসীদের সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের ২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ অস্ত্রসহ গ্রেফতার নেত্রকোনায় বাসচাপায় স্ত্রী ও দুই মেয়ে নিহত, হাসপাতালে স্বামী লেবাননের বৃহত্তম শহর ‘দখলে’ নিচ্ছে ইসরাইল এবার হজে গিয়ে মারা গেছেন ৩৭ বাংলাদেশি তামাকের প্রলোভন থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে পাঁচতলা ভবন ধস, শতাধিক শিক্ষার্থী আটকা পড়ার শঙ্কা ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি : ট্রাম্প জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

superadmin | আপডেট: ৩১ মে ২০২৬ - ০৩:৫২:১৭ পিএম

ডেস্কনিউজঃ যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ভূপাতিত করা হয়েছে। ইরান দাবি করেছে, দেশটির আঞ্চলিক জলসীমার ওপর প্রবেশ করায় ড্রোনটি ভূপাতিত করেছে আইআরজিসি।

রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-এর প্রতিবেদনে বলা হয়, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে জানিয়েছে, ড্রোনটি রোববার ভোরে অভিযান পরিচালনার উদ্দেশ্যে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল।

আইআরজিসির দাবি, ড্রোনটি ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করার পর উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে সেটিকে শনাক্ত ও ভূপাতিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি আগ্রাসী এমকিউ-১ ড্রোন অভিযানের উদ্দেশ্যে আঞ্চলিক জলসীমার ওপর দিয়ে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। সেটিকে আজ ভোরে আইআরজিসির আধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দ্বারা ধ্বংস করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আইআরজিসি তাদের বিবৃতিতে আরও সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দৃঢ় ও সিদ্ধান্তমূলকভাবে দেওয়া হবে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে ড্রোন ভূপাতিত হওয়ার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিপুল/৩১.০৫.২০২৬/বিকাল ৩.৪৭

▎সর্বশেষ

ad