ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

হামের উপসর্গ নিয়ে সিলেটে একদিনে ৫ শিশুর মৃত্যু

superadmin | আপডেট: ২২ মে ২০২৬ - ০১:৩৬:১৮ পিএম

ডেস্কনিউজঃ সিলেটে একদিকে যেমন বাড়ছে হাম উপসর্গ নিয়ে রোগীর ভর্তির সংখ্যা তেমনি মৃত্যু। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেটের ১ জন, সুনামগঞ্জের ৩ জন ও হবিগঞ্জের ১ জন রয়েছে। শুক্রবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে।

মারা যাওয়া ৫ শিশু হলো হবিগঞ্জের নবীগঞ্জের আব্দুল মালিকের ৫ মাস বয়সী মেয়ে রাইসা, সুনামগঞ্জের ছাতকের ইশাক আলীর ৬ বছর বয়সী ছেলে আলী আফসান, দিরাইর মুসাদ্দিক মিয়ার ১০ মাস বয়সী মেয়ে মুসলিমা, সদরের ৪ বছর ২ মাস বয়সী শামিমা ও সিলেট সদরের বাহরাম আহমেদের ১ বছর ২ মাস বয়সী ছেলে মো. রাশেদ আহমেদ। তাদের মধ্যে রাইসা ও আলী আফসান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, মুসলিমা ও রাশেদ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং শামীমা মারা যায় সুনামগঞ্জ সদর হাসপাতালে।

শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি ৩২ জন রোগী ভর্তি হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৮৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন, ওসমানী হাসপাতালে ৫৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৯ জন হয়েছেন। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

বিপুল/২২.০৫.২০২৬/দুপুর ১.৩১

▎সর্বশেষ

ad