যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার জন্য প্রস্তুত ইসলামাবাদ

Ayesha Siddika | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ - ১০:৩১:৪১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনার ঘোষণা দেওয়ার পর থেকেই প্রস্তুতি শুরু হয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে।

আলোচনাকে ঘিরে সেখানে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম চলতে দেখা গেছে। তবে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধি দলে কারা থাকবেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি।
রবিবার প্রেসিডেন্টের বাসভবনের কাছে নিরাপত্তাকর্মীদের ব্যারিকেড বসাতে দেখা গেছে।  পাকিস্তানের রাজধানীতে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা মোতায়েন করা হয়েছে। এছাড়া পুলিশ চেকপোস্টও স্থাপন করা হয়েছে। 

 

 

আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ১০:৩০

▎সর্বশেষ

ad