
ডেস্ক নিউজ : আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী জানান, আইএমএফ এবং বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা এখনও শেষ হয়নি, তা চলমান রয়েছে।
তিনি বলেন, অনেকেই প্রশ্ন করছেন কেন তেলের দাম বাড়ানো হচ্ছে না বা বাড়ানো হয়েছে কি না, সরকারের তহবিলের বিষয় নিয়েও আলোচনা হচ্ছে। এসব বিবেচনায় বৈশ্বিক পরিস্থিতির আলোকে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। এর সঙ্গে আইএমএফের কোনো সংশ্লিষ্টতা নেই।
আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অনিমা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:১৩






