এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাড়ছে দল— ২৪ থেকে এবার ৩২ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট

Ayesha Siddika | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ - ০৬:১২:০৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ফুটবলে আরও বেশি দলকে যুক্ত করা এবং প্রতিযোগিতার মান বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে এএফসি। এএফসির নির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে নতুন এই কাঠামো কার্যকর হবে ২০২৬–২৭ মৌসুম থেকে। বর্তমানে টুর্নামেন্টটি ভৌগোলিক ভিত্তিতে ‘পূর্ব’ ও ‘পশ্চিম’— এই দুই অঞ্চলে বিভক্ত থাকলেও নতুন ফরম্যাটেও সেই বিভাজন বহাল থাকবে। তবে প্রতিটি অঞ্চলে দলের সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১৬ করা হবে।  

নতুন নিয়ম অনুযায়ী, দুই অঞ্চলের পয়েন্ট তালিকায় শীর্ষ ছয়টি দল সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নেবে। অন্যদিকে, সপ্তম থেকে দশম স্থানে থাকা দলগুলোকে খেলতে হবে নতুন সংযোজিত ‘নকআউট স্টেজ প্লে-অফ’। সেখান থেকে জয়ী দলগুলো শেষ ষোলোর বাকি স্থানগুলো পূরণ করবে। 

২০২৪–২৫ মৌসুম থেকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের নাম বদলে রাখা হয় ‘এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট’। বর্তমানে এই আসরের শেষ ষোলো পর্বের ম্যাচগুলো সৌদি আরবের জেদ্দার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোও আয়োজন করা হবে একই শহরে।

 

 

আয়শা/১৪ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad