আশুলিয়ায় শিক্ষককে হয়রানী করতে অপ-প্রচার সহ থানায় মিথ্যা অভিযোগ

Ayesha Siddika | আপডেট: ০৯ এপ্রিল ২০২৬ - ০৮:৪৪:১৯ পিএম

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা আশুলিয়ার গাজীরচট মডেল হাই স্কুল নামে একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মো: আতিকুর রহমানকে নানাভাবে হেয়-প্রতিপন্ন করতে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ওয়েব পোর্টালে অপ-প্রচার চালানোর অভিযোগ এক শ্রেণী কুচক্রী মহলের বিরুদ্ধে। এছাড়াও তাকে হয়রানী করতে থানায় একটি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগও দেওয়া হয়েছে।

এবিষয়ে শিক্ষক আতিকুর রহমান অভিযোগ করে বলেন, সম্প্রতি আমার স্কুলের নবম শ্রেণীর দুই শিক্ষার্থী সুমি ও স্বর্ণা পরিবারকে না জানিয়ে প্রাইভেট পড়ার কথা বলে সিলেটে ঘুরতে চলে যায়। পরিবার তাদের খুঁজে না পেয়ে পরে আমার শরণাপন্ন হন। এরপরে আমি প্রশাসনের সহযোগীতায় মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করি এবং আমার নিজ উদ্যোগে সিলেটে গিয়ে তাদের খুঁজে বেরা করার চেষ্টাও করি। সেই সাথে স্থানীয় থানা, র‍্যাব ও ক্যান্টমেন্টের সহায়তা নিয়ে টানা চার দিন পর শিক্ষার্থীদের অবস্থান শনাক্ত করতে পারি।

এরই মধ্যে ওই দুই শিক্ষার্থী সিলেটের যমযম হোটেল থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। তারপর উত্তরার হোটেলে থেকে আবার নারায়ণগঞ্জ, সোনারগাঁও হয়ে ময়মনসিংহে চলে আসে। সেখানে পুলিশের সহায়তায় তাদেরকে হোটেল নিরালা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে শিক্ষক পেশায় নিয়োজিত আছি। শিক্ষার্থীদের মঙ্গল ও পরিবারের আস্থা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তাই আমি আমার জায়গা থেকে তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেছি। আমি এতকিছু করার পরেও তারা আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ওয়েব পোর্টালে আমার এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অপ-প্রচার চালিয়েছে। এখানেই ক্ষান্ত নয়, আমাকে হয়রানী করতে থানায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। যা আমার পেশাগত জীবন ও সামাজিক সম্মানকে ক্ষতিগ্রস্ত করেছে। আমি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে বস্তুু নিষ্ঠ সংবাদ প্রচারেরও অনুরোধ জানাই। 

 

 

আয়শা/০৯ এপ্রিল ২০২৬,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad