ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিকের বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী

Ayesha Siddika | আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ - ০৪:১৫:৪০ পিএম

সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের সুন্দিসাইল গ্রামে সাংবাদিক জুবের আহমদের বাড়ির এক মাত্র চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে। একই গ্রামের পাশর্^বর্তী প্রভাবশালী ব্যক্তি মৃত ফরিজ আলীর ছেলে নিয়ামত আলী ও তার ছেলে মো. তাজ উদ্দিন, বিলাল আহমদ গং মিলে সিলেটের জনপ্রিয় অনলাইন সার্জন টিভির সাংবাদিক জুবের আহমদের বসত ঘর ও বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেন সাংবাদিক পরিবার।

রাস্তা বন্ধ ও ভূমি দখলের অভিযোগে সাংবাদিক জুবের আহমদের ভাই আলী হোসেন সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত গোলাপগঞ্জ বিবিধ মামলা করেছেন মামলা নং (০৬/২৬ইং)। আদালতে মামলা চলাকালিন অবস্থায় নিয়ামত আলী জোরপূর্বক বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করেন। পরবর্তীতে আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার নোটিশ প্রসেস নং-১৫১/২০২৬ইং তাং ২১ জানুয়ারী ২৬ইং,ধারা ফৌ. কা. বি. আইনের ১৪৪ ধারা জারির নোটিশ প্রদান করেন আদালত। কিন্তু নিয়ামত আলী আদালতের নোটিশ অমান্য করে জবর দখল করে রাস্তা বন্ধ করে দেন। বিগত কয়েক দিন ধরে মানবেতর জীবন যাপন করছেন সাংবাদিক পরিবার।

রাস্তা বন্ধের অভিযোগ ও সাংবাদিক জুবের আহমদের ছোট বোন কে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্ঠা ও হুমকিতে সাংবাদিক জুবের আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি অভিযোগ করেন নিয়ামত আলী গং গত ২৬ জানুয়ারী ২০২৬ইং তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় হামলা চালায় এবং সাংবাদিকের বসতঘরের উত্তর পাশের্^র জায়গায় জোরপূর্বক ইট দিয়ে পাঁকা ওয়ালের করতে থাকে ওই সময় সাংবাদিক জুবের আহমদের ছোট বোন পাঁকা ওয়ালের কাজ না করার জন্য বাধা নিষেধ প্রদান করিলে বিবাদীগণ তার উপর স্ক্রিপ্ত হইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে দাক্কা মেরে মাঠিতে ফেলে মারধর করতে থাকে। প্রভাবশালী নিয়ামত আলী সাংবাদিকের ছোট বোন মোছা. নুরুন নাহার রুনা ধারালো দা দিয়ে প্রাণে মারিয়া ফেলিবে মর্মে হুমকি প্রদান করে এবং তকে প্রাণে মেরে লাশ গুম কেরে  ফেলিবে বলে জানায়।

 

আয়শা/০৭ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad