লিভারপুল ছাড়ছেন মোহামেদ সালাহ

Ayesha Siddika | আপডেট: ২৫ মার্চ ২০২৬ - ০৩:২৭:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দিয়েছেন তিনি। লিভারপুলও নিশ্চিত করেছে, ক্লাবের সঙ্গে সালাহর নয় বছরের পথচলা এই মৌসুমের শেষে সমাপ্ত হবে।

সালাহ চারটি প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জিতেছেন। ২০১৯-২০ ও ২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ ট্রফিও তুলেছেন। এ ছাড়া ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ ও দুটি লিগ কাপ জিতেছেন লিভারপুলের হয়ে।

ভিডিও বার্তায় সালাহ বলেছেন, ‘হ্যালো সবাইকে। দুর্ভাগ্যবশত, সেই দিন এসে গেছে। এটি আমার বিদায়ের প্রথম পর্ব। মৌসুম শেষে আমি লিভারপুল ছেড়ে যাব। আমি কল্পনাও করিনি এই ক্লাব, এই শহর, এই মানুষগুলো আমার জীবনের কতটা গভীরে জায়গা করে নেবে। লিভারপুল শুধু একটি ফুটবল ক্লাব নয়। এটি একটি আবেগ, একটি ইতিহাস, একটি চেতনা।

 

 

আয়শা/২৫ মার্চ ২০২৬,/বিকাল ৩:২২

▎সর্বশেষ

ad