ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সিরিজ হারের পর নির্বাচক কমিটিকে ধুয়ে দিলেন আফ্রিদি

Ayesha Siddika | আপডেট: ১৬ মার্চ ২০২৬ - ০৮:০৭:৩৬ পিএম

স্পোর্টস ডেস্ক : সিরিজ হারের পর পাকিস্তানের নির্বাচক কমিটির প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে তিনি বলেন, ‘ বিশ্বকাপের পারফরম্যান্স আপনার সামনে ছিল। এরপর বাংলাদেশ কাছে ২-১ এ সিরিজ হারলাম। আমার মনে হয়, সিলেকশন নিয়ে আফসোস করা উচিত।

নির্বাচক কমিটিতে এতো ম্যাচ খেলা মানুষরা আছেন যাদের ধারণা নেই কার কোন ফরম্যাটের অধিনায়কত্ব করা উচিত। আপনারা সিদ্ধান্ত নিয়ে নেন, সার্জারির নামে নতুনদের সুযোগ দিলেন যারা অল্প কিছু প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে। তারা ঘরোয়া ক্রিকেটের স্ট্যান্ডার্ডেরও না যে পাকিস্তান দলে এসে জায়গা করে নেবে৷’

এই সিরিজের দলে ছিলেন না বাবর আজমের মতো তারকা। সর্বশেষ ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন বাবর। ছিলেন না বেশকিছু নিয়মিত ক্রিকেটার। তরুণ ক্রিকেটাররা সুযোগ পেলেও তাদের প্রথম শ্রেণির ক্রিকেট, ঘরোয়া ক্রিকেটে খুব বেশি অভিজ্ঞতা ছিল না বলে মনে করেন আফ্রিদি। নির্বাচক কমিটির সমালোচনা করে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ সিনিয়রদের দলে থাকা হক ছিল, টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম না করলেও ওয়ানডেতে তারা খুবই ভালো করছিল।

তো সার্জারির নামে আপনি তাদেরকে বসিয়ে তরুণদের নিয়ে আসলেন যারা ঘরোয়া ক্রিকেট, প্রথম শ্রেণিতে অল্পকিছু ম্যাচ খেলেছে। না আপনাদের ঘরোয়া স্ট্যান্ডার্ড আছে না ওই খেলোয়াড়দের এমন স্ট্যান্ডার্ড যে পাকিস্তান দলে জায়গা বানিয়ে নেবে। এটাকে সার্জারি বলে না, সার্জারি নির্বাচক কমিটির হওয়া উচিত।’

 

 

আয়শা/১৬ মার্চ ২০২৬,/রাত ৮:০৫

▎সর্বশেষ

ad