ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Anima Rakhi | আপডেট: ০৯ মার্চ ২০২৬ - ০৯:৫৮:০৩ পিএম

ডেস্ক নিউজ : পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার করেছেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। বাদামি রঙের নিশাচর প্যাঁচা প্রজাতির পাখিটির চোখ অনেক বড় এবং হলুদ।

সোমবার দুপুরে পৌর শহরের সবুজবাগসংলগ্ন এলাকার একটি বাসা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়। 

জানা গেছে, রবিবার ওই এলাকার বিলকিস জাহান নামের এক নারী তার বাড়ির ছাদ থেকে পাখিটি উদ্ধার করে প্রাণিকল্যাণ ওই সংগঠনটির সদস্যদের খবর দেন। পাখিটির ডান পাখায় ক্ষত থাকায় পাখিটিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মারুফ বিল্লাল খান বলেন, পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আশা করি সুস্থ হয়ে উঠবে। 

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য মো. কাউসার আহমেদ বলেন, পাখিটি পুরোপুরি সুস্থ হলে বন বিভাগের সহায়তায় নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে। 

অনিমা/০৯ মার্চ ২০২৬,/রাত ৯:৪৭

▎সর্বশেষ

ad