ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আশুলিয়া থানার উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা ও র‍্যালী

Ayesha Siddika | আপডেট: ০৪ মার্চ ২০২৬ - ০৯:১৩:৪৩ পিএম

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় পুলিশ ও এলাকাবাসীর সাথে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। বুধবার বিকালে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এসময়ে এলাকাবাসীকে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে একযোগে কাজ করার আহবান জানান আইনশৃঙ্খলা বাহিনী।

প্রধান অতিথি ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম (ক্রাইম অফস ও ট্রাফিক ) এর উপস্থিতিতে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রুবেল হাওলাদার, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই-আল হাদী, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: আপেল মাহমুদ হান্নান, থানা বিএনপির ইমান উদ্দীন, নাজির উদ্দীন, থানা যুবদল নেতা জাহিদ হাসান বিকাশ ও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রবিউল ইসলাম।

বিএনপি নেতা কালাম মাদবরের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মাসুদ আল মামুন, এসআই মো: সাইফুল ইসলাম, থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: আলহাজ্ব মাদবর, ইউনিয়ন যুবদল নেতা মো: হুমায়ুন কবির, শ্রমিক নেতা মো: কবির হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী শুয়েবুর রহমান শোয়েব মোল্লা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

 

আয়শা/০৪ মার্চ ২০২৬,/রাত ৯:১০

▎সর্বশেষ

ad