ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইরানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তিন শীর্ষ নেতা

Anima Rakhi | আপডেট: ০১ মার্চ ২০২৬ - ১১:৪২:৪৯ এএম

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তিন সদস্যের একটি কাউন্সিলকে অস্থায়ীভাবে দেশটির দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (১ মার্চ) সকালে খামেনির মৃত্যু খবর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রচার করা হয়।

এরপরই সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, দেশটির রাষ্ট্রপতি, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনজ্ঞের সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি কাউন্সিল অস্থায়ীভাবে দেশের সমস্ত নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করবে।

সরকারি ঘোষণায় বলা হয়, এই তিন শীর্ষ নেতা মিলে অন্তর্বর্তীকালীন সময় তদারকি করবেন এবং সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

এদিকে সংবিধান অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের দায়িত্ব এখন পড়েছে অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টসের ওপর। এই সংস্থাটি আলেমদের সমন্বয়ে গঠিত এবং তাদেরকেই যত দ্রুত সম্ভব খামেনির উত্তরসূরি নিয়োগ করতে হবে। 

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে থাকা ইরানে নিরাপত্তাজনিত কারণে পরিষদের সদস্যদের দ্রুত একত্রিত করা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৮৯ সালে রুহোল্লাহ আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনই আয়াতুল্লাহ আলী খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

অনিমা/০১ মার্চ ২০২৬,/সকাল ১১:২৪

▎সর্বশেষ

ad