
বিনোদন ডেস্ক : নিজের কাজের পরিধির বিস্তার চান সবাই। তাই বলে নিজের শেকড়কে ভুলে যাওয়া তো সম্ভব নয়। একসময়ের জনপ্রিয় দেশিগার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া দীর্ঘদিন ধরে বলিউড সিনেমা থেকে দূরে। বর্তমানে অভিনেত্রী একের পর এক কাজ করে চলেছেন হলিউডে।
বলিউডে যে তার সাফল্য ‘কম’ তা কিন্তু নয়; এমনকি অভিনেত্রী যখন ক্যারিয়ারের শীর্ষে, ঠিক সেই সময় হলিউডে পাড়ি দেন প্রিয়াংকা চোপড়া। কিন্তু বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন তিনি? সে প্রসঙ্গে প্রিয়াংকা চোপড়া বলেন, আমি কখনো বলিউড ছেড়ে যেতে চাইতাম না।
তবে হিন্দি সিনেমায় কাজ করার সময় আমি অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলাম। বলিউডে কাজের সেই স্বাধীনতা পেতাম না। অথচ এখন কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। মনের মতো কাজ করতে পারছি বলে জানান এ দেশিগার্লখ্যাত অভিনেত্রী।
আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:১৫






