একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর

Ayesha Siddika | আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২৬ - ০১:১৩:২৮ পিএম

স্পোর্টস ডেস্ক : শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই পরামর্শ দেন। মাসুদ সাঈদী বলেন, ‘আজকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

এই দিবসের মূল প্রতিপাদ্য হওয়া উচিত, অন্যায়ের কাছে মাথা নত না করা এবং একুশ যে চেতনা আমাদের শিখিয়েছে, সেই চেতনাকে সব সময় ধারণ করা। আমরা প্রতি বছর এই দিবসটি পালন করে থাকি। দিবসটি আলোচনা সভার মধ্যে থেকে যাচ্ছে, একুশের এই চেতনা আমরা সর্বস্তরে ধারণ করতে পারছি না। যেমন আমরা পালন করছি একুশে ফেব্রুয়ারি।’

জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

 

 

আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:০৮

▎সর্বশেষ

ad